বিজ্ঞাপন
জেলা তথ্য অফিস, ঝালকাঠির সহযোগিতায় "ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম"-এর অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কমিউনিটির সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং করণীয় বিষয়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ঝালকাঠির মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়।
ইয়াসের সভাপতি মো. আবির হোসেন রানার নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, দপ্তর সম্পাদক সাহারিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির এবং সদস্য চম্পা খানম, সাকিব খান, তারেক হাসান বিজু, ফাহিমা আক্তার রীমা, রাফিয়া ইসলাম এশা, ইসরাত বহ্নি, মো. রাফি, নোমান, নুরুল আলম, ইভা, মওদুদ, রিয়াদ আব্দুল্লাহ, মনিরা আক্তার, আমিনুল ইসলাম, নাঈম খান ও লিমা আক্তার। তারা শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
ইয়াসের সভাপতি মো. আবির হোসেন রানা বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। প্রতিটি নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যুব সমাজ নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) সবসময় জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।"
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান। তারা নিজ নিজ পরিবার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় নিয়মিতভাবে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...