বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটি আগামীকাল বিকেল থেকে শুরু হবে।”
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, একটি চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।
তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অবসানে আলোচনার পথেই সমাধান খোঁজার প্রতিশ্রুতি দিয়ে আসছেন ট্রাম্প। যদিও অতীতেও এমন প্রতিশ্রুতির পর বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে দেওয়া বক্তব্যে ট্রাম্প তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি সম্পন্নের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। আমরা যখনই চাইব, প্রস্তুত... আমি মানুষ হত্যা করতে চাই না।”
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তার ভাষায়, “আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তারা অনুরোধ করেছে, কারণ তারা মনে করে একটি চুক্তি হয়েছে। হরমুজ নিয়ে একটি চুক্তি হয়েছে, এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি চুক্তি হবে।”
তবে ট্রাম্পের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। সংস্থাটির দাবি, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি। একই সঙ্গে ট্রাম্পের বক্তব্যকে তারা “নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয়” বলে উল্লেখ করেছে।
এদিকে ইরানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা বর্তমানে “চূড়ান্তকরণের পথে রয়েছে”।
তবে সোমবার শুরু হতে যাওয়া সম্ভাব্য বৈঠকের স্থান কিংবা এতে কারা অংশ নেবেন—এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বিবিসি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...