বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরের দিকে স্থানীয় বাসিন্দারা পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে, মরদেহটি আনুমানিক ৩ থেকে ৪ দিন পানিতে নিমজ্জিত অবস্থায় ছিল। যার ফলে হাত-পা সহ শরীরের বিভিন্ন অংশ ফুলে গিয়ে বিকৃত রূপ ধারণ করেছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির আসল পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা ও আশপাশের এলাকার নিখোঁজ সংক্রান্ত তথ্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি দুর্ঘটনা, অর্থাৎ মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।
এদিকে, জনবহুল চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি মাছের প্রজেক্টে এভাবে অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে ওঠার ঘটনায় স্থানীয় অধিবাসীদের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটিতে নিরাপত্তা ও তদন্ত জোরদার করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...