বিজ্ঞাপন
সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ চায়ের দোকানে ইলেকট্রিক কেটলিতে চা তৈরি করার সময় অসাবধানতাবশত তানভীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানভীরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর সংবাদ পুলিশ পেয়েছে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।
এদিকে মর্মান্তিক এই ঘটনার পর স্থানীরা বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহারে আরও সচেতন ও সতর্ক থাকার জোর আকুতি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...