Logo Logo

ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভেম্বর


Splash Image

ছবিঃ ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


বিজ্ঞাপন


গত রবিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

***পরীক্ষার দিনক্ষণ ও সময়সূচি***

চলতি শিক্ষাবর্ষে মোট ৫টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী:

আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর (শনিবার), সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা।

বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর (শনিবার), সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর (শনিবার), সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।

চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর (মঙ্গলবার), সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।

ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর (শনিবার), সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।

চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত বাকি তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকার বাইরেও ৮টি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। আগামী ২০২৭ সালের ২৮ মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

***নম্বর বণ্টন ও যোগ্যতা***

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।

বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা (সময় ৪৫+৪৫ মিনিট)।

চারুকলা ইউনিট: ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা।

আইবিএ ইউনিট: ৭০ নম্বরের MCQ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা।

বিশেষ সিদ্ধান্ত: বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

***আবেদনের ন্যূনতম জিপিএ***

আবেদনকারীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ইউনিটের জন্য উভয় পরীক্ষায় জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.৫), কলা ও ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য ৭.৫ (আলাদাভাবে ৩.০) এবং চারুকলা ইউনিটের জন্য যোগফল ন্যূনতম ৬.৫ (আলাদাভাবে ৩.০) থাকতে হবে। এক শাখা থেকে অন্য শাখায় আবেদনের ক্ষেত্রে নির্ধারিত জিপিএ শর্ত প্রযোজ্য হবে।

উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ ভর্তি কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ ও ইনস্টিটিউট পরিচালকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...