বিজ্ঞাপন
শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন— দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মো. আব্দুল মালেক এবং কুলকাঠি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেন। অন্যদিকে নলছিটি উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রফিকুল ইসলামকে বরগুনা জেলার তালতলী উপজেলায় বদলি করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে নানা অনিয়ম ও অবহেলার অভিযোগে পরিচালিত প্রাথমিক তদন্তে সত্যতা মিললে এ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মারযুক রহমান রিফাত স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এসব সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তাকে নির্ধারিত সময়সীমার মধ্যে উত্থাপিত অভিযোগের বিপরীতে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব সন্তোষজনক না হলে সরকারি চাকরি বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এ বিষয়ে নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজভী আহমেদ সবুজ জানান, সরকারি অর্পিত দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা প্রশাসনিক অনিয়ম মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়েছে; সঠিক ও সন্তোষজনক ব্যাখ্যা না মিললে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...