বিজ্ঞাপন
এ বছর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জনকারী বিদ্যালয়টির ৩ জন কৃতী শিক্ষার্থীকে অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। যার মধ্যে ২ জন ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী লেদরের প্রধান অতিথিত্বে এবং প্রিন্সিপাল মো. নওশের আলীর সভাপতিত্বে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইয়ুব উল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল হক, ভজনপুর মডেল কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো. জিন্নাহ, ভজনপুর কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল সচিন কুমার এবং বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের সহসভাপতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা খুদে শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের এই উজ্জ্বল সাফল্য তাদের ব্যক্তিগত মেধার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান ও অভিভাবকদের নিরলস প্রচেষ্টার ফসল। কোমলমতি শিক্ষার্থীদের মেধার ধারাবাহিক বিকাশ বজায় রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করে যেতে হবে।” বক্তারা ভবিষ্যতে এই সাফল্য ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়ের ও সোয়াইব রানা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত আল আহাদ বাবুর হাতে আনুষ্ঠানিক সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সেই মুহূর্তটিতে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যা উপস্থিত অন্য শিক্ষার্থীদের মাঝেও পড়াশোনায় অনুপ্রাণিত হওয়ার নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে।
উল্লেখ্য, সীমান্ত ঘেঁষা তেঁতুলিয়া উপজেলার এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শুরু থেকেই মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্ব দিয়ে আসছে। স্থানীয় সুধীজনদের মতে, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিয়মিত সহযোগিতার কারণেই বিদ্যালয়টির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...