Logo Logo

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী


Splash Image

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ কেবল জুলাই গণঅভ্যুত্থানের বিবরণী নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহাসিক সব গণতান্ত্রিক আন্দোলনের প্রকৃত প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই স্মৃতি জাদুঘর ভবিষ্যতের নতুন প্রজন্মকে অধিকার আদায়ের সংগ্রামে নিরন্তর অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


বুধবার (৫ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, "আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাস ও গণতান্ত্রিক অভিযাত্রায় এক যুগান্তকারী মাইলফলক।"

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে অতীতে শাসন চালানো বিতাড়িত দেশবিরোধী ফ্যাসিস্টদের আসল রূপ ও মুখোশ উন্মোচন করবে। আমাদের জাতীয় ইতিহাস, দীর্ঘ সংগ্রাম, বীরত্বপূর্ণ আত্মত্যাগ আর সাহসিকতাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ হলো এই জাদুঘর। বিগত ফ্যাসিবাদের জঘন্য আমলে গুম ও খুনের মতো মানবতাবিরোধী অপরাধকে সাধারণ বিষয়ে পরিণত করা হয়েছিল।"

ইতিহাসের সত্যতা তুলে ধরে তিনি আরও বলেন, "ইতিহাসই সাক্ষ্য দেয়, ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত ওই ফ্যাসিবাদী চক্র কখনই এ দেশের স্বাধীন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে মেনে নিতে পারেনি।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...