বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট ) বিকালে ব্র্যাক বিলাইছড়ি শাখা অফিসে এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক জাকির হোসেন উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর (বিডিসি) হাবিবুর রহমান, ব্র্যাক দাবি কর্মসূচি এর শাখা ব্যবস্থাপক বিভূতি চাকমা ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির শাখা ব্যবস্থাপক বীরেশ চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে চাল ১৪ কেজি, তেল ২ লিটার, চিনি ১ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি, ভাজা ডাল ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, সুজি ১ কেজি, বিস্কুট ১ কেজি, খাওয়ার পানি ৫ লিটার, স্যালাইন ১০টি ও নগদ টাকা ১ হাজার টাকা প্রদান করা হয়।
এদিকে এর আগেরদিন মঙ্গলবার উপজেলার ফারুয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২৯০
পরিবারের মাঝেও একইভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...