বিজ্ঞাপন
বিদ্যালয়ের মাঠ, প্রবেশপথ এবং চারপাশ পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও স্বাভাবিক পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পুরো মাঠ পানিতে ডুবে আছে। বিদ্যালয়ে প্রবেশের প্রধান ফটক থেকে শ্রেণিকক্ষ পর্যন্ত পানি জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে।
সুঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে শিক্ষার পরিবেশ নষ্ট হয়। দীর্ঘদিন ধরে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ, বিদ্যালয় মাঠ উঁচু করা এবং জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হোক। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে আবারও পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...