Logo Logo

বন্যা সতর্কতায় পদ্মা পাড়ে ফ্লাড মার্কার স্থাপন


Splash Image

প্রায় প্রতি বছর বন্যার সাথে সংগ্রাম করে বেঁচে আছে মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা পাড়ের বাসিন্দারা। এর ই ধারাবাহিকতায় আগাম বন্যা সতর্কতা ও ঝুঁকিপূর্ণ মানুষের সামাজিক সুরক্ষায় শিবচরে ফ্লাড মার্কার (বন্যার পানি পরিমাপক চিহ্ন) স্থাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহযোগিতায় শরীয়াতপুর ডেভেলপমেন্ট সোসাইটি এই কার্যক্রম বাস্তবায়ন করেন। মঙ্গলবার (৪ আগস্ট) শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীসুরা এলাকায় পদ্মা নদীর পাড়ে এই ফ্লাড মার্কার স্থাপনের উদ্বোধন করা হয়।

ফ্লাড মার্কার স্থাপনের উদ্বোধন করেন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ঢাকা অফিসের জাতীয় সমন্বয়কারী শাহজাহান শাজু, খুলনা অফিসের ফিল্ড প্রধান আল মামুন আজাদ এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।

আয়োজকরা জানান, নদীর পানি বৃদ্ধি ও বন্যার ঝুঁকি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের আগাম ধারণা দিতে ফ্লাড মার্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নদীর পানি নির্দিষ্ট মাত্রায় বৃদ্ধি পেলে স্থানীয় জনগণকে সতর্ক করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সহায়তা করা সম্ভব হবে। বিশেষ করে নদীতীরবর্তী ও বন্যাপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার পূর্বাভাস সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া এবং পূর্বাভাস অনুযায়ী আগাম প্রস্তুতি গ্রহণের সক্ষমতা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ফ্লাড মার্কারের মাধ্যমে নদীর পানির উচ্চতা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. মাহফুজুল হক (এসআরএসপি), বন্দরখোলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামসহ শিক্ষক, ইউপি সদস্য, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও

রেড ক্রিসেন্ট সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...