বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা ক্যাডমিয়াম স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম ১৯ হাজার ৯৭০ টাকা ধরা হয়েছে। সেই হিসাবে প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা।
অন্যান্য মানের স্বর্ণের মধ্যে ২১ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার মূল্যেও নতুন সমন্বয় এনেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার মূল্য ৪২০ টাকা, ২১ ক্যারেট ৪০০ টাকা, ১৮ ক্যারেট ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রামের দাম ২৬০ টাকা ধার্য করা হয়েছে।
চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ৯৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৮ বার দাম বাড়ানো হয়েছে, ৪৯ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...