বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন কৌশলগত পয়েন্টে ৪ বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই সকল স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, রোদচশমা, দামি শাড়ি, থ্রি-পিস, জীবনরক্ষাকারী ওষুধ, কসমেটিকস, শিশুখাদ্য চকলেট ও বিস্কুট উদ্ধার করা হয়। জব্দ করা মালামালসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সীমান্ত দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক চোরাচালান কারবারিদের টার্গেট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভারতের ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী হওয়ায় এখানকার দুর্গম ও পাহাড়ি এলাকাকে কাজে লাগিয়ে চোরাকারবারীরা প্রায়শই অবৈধ পণ্য, মাদক ও কসমেটিকস দেশে আনার অপচেষ্টা চালায়। সাম্প্রতিক সময়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত প্রহরা কয়েক গুণ বাড়ানোয় নিয়মিত বিরতিতে চোরাচালানি চক্রের বড় বড় চালানের ফাঁদ নস্যাৎ হচ্ছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে মাদক পাচার, চোরাচালান বন্ধ করা, অনুপ্রবেশ রোধের পাশাপাশি সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...