Logo Logo

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ


Splash Image

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।


বিজ্ঞাপন


রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির নেতা রুহুল কবীর রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণার সময় জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন এবং জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক কার্যক্রম সম্পন্ন হবে।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। এরপর ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, আপাতত শুধু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ ও অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...