বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) সকালে জারি করা সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া সাময়িকভাবে বৈরী হয়ে উঠতে পারে। এর ফলে এসব এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে সমুদ্রবন্দরের পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
লঘুচাপটি আরও ঘনীভূত হলে উপকূলীয় এলাকায় আবহাওয়ার বিরূপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট নৌযানগুলোকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...