Logo Logo

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

খুলনার পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওয়াল কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ এবং কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম সফিউল ইসলাম।

এ ছাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু এবং ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান সভায় বক্তব্য দেন।

সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, প্রভাষক লুৎফা ইসলাম, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আবদুল ওহাব ও দেবাশীষ সরদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...