Logo Logo

চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ


Splash Image

নোয়াখালীর চাটখিলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক ও পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদ রানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন আয়োজক ও উপস্থিত নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মোজাহার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিন ভূঁইয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া লল্টু, পৌরসভা ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম রিগান ভূঁইয়া, শ্রমিক দল নেতা দুলাল ও হাজি মাসুদ, ছাত্রনেতা রিয়াজ খন্দকার ও সৌরভ তফদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ছাতা বিতরণকালে মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...