বিজ্ঞাপন
বুধবার (১২ আগষ্ট) সকালে জেলা শহরের পাঁচুরিয়া এলাকায় অবস্থিত ব্র্যাক যক্ষারোগ নির্ণয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে তিনি এ-ক্সে-রে রুম ও জিন এক্সপার্ট রুম এবং অন্যান্য যন্ত্রপাতি ঘুরে দেখেন। এসময় ব্রাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক যক্ষা রোগ নির্ণয় কেন্দ্র সুত্রে জানাগেছে, যক্ষা একটি সংক্রামক রোগ, তবে সময়মত শনাক্ত ও চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরী। ব্র্যাক যক্ষা রোগ নির্ণয় কেন্দ্রে সরকারি সহযোগিতায় যক্ষা রোগীদের সেবা দেয়া হচ্ছে। এ কেন্দ্রে বিনামূল্যে বুকের এক্সেরে ও জিন এক্সপার্ট এর মাধ্যমে কফ পরিক্ষা করা হয়। একই সাথে যক্ষা রোগ নির্ণয় নিশ্চিত হলে বিনামূল্যে ঔষধ দেয়া হয়।
মাঠ পর্যায়ে ব্র্যাক কর্মীগন মোবিলাইজেশনের মাধ্যমে ডোর টু ডোর গিয়ে সন্দেহভাজন যক্ষা রোগীদের কফ-পট বিতরণের মাধ্যমে কফ সংগ্রহ করে পরিক্ষা কেন্দ্রে পরিক্ষার জন্য নিয়ে আসে। গোপালগঞ্জ জেলায় বর্তমানে ৮৮০ জন যক্ষা রোগী চিকিৎসার আওয়ায় আনা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার বলেন, যক্ষা একটি নিরাময় রোগ। যক্ষা রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্র্যাক যক্ষা রোগ নির্ণয় কেন্দ্র বা নিকটস্থ হাসপাতালে যেতে হবে। সময়মত চিকিৎসা নিলে যক্ষারোগ ভালো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...