Logo Logo

গোপালগঞ্জে পুলিশের উপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ


Splash Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর ও দুই পুলিশ সদস্য আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


রোববার (২৫ অক্টোবর) দুপুরের পর জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা বিএনপি নেতা শিকদার শহীদুল ইসলাম লেনিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব সাজিদুর রহমান, সদর উপজেলা বিএনপি নেতা অরিক রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবুল খায়ের, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও শিকদার শহিদুল ইসলাম লেনিনসহ নেতারা।

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা।

উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন এবং দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদেই রোববার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...