Logo Logo

কর্ণফুলীর চরলক্ষ্যায় গাউসিয়া কমিটির সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে দরবারে সিরিকোট শরীফের মশায়েখ হযরাতে কেরামের ওরশেকুল উপলক্ষে আনজুমান ট্রাস্টের মিসকিন ফান্ডের জন্য আওতাধীন ইউনিটসমূহের যাকাত, ফিতরা ও চামড়া সংগ্রহে অবদানের স্বীকৃতি এবং চরলক্ষ্যা ইউনিয়নের জামেয়ার মেধাবী ও কৃতি শিক্ষার্থী এবং গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৪ আগস্ট) বাদে মাগরিব চরলক্ষ্যার স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদে মাগরিব খতমে কোরআন ও খতমে গাউসিয়া শরীফ এবং বাদে এশা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চরলক্ষ্যা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ফারুকীর সভাপতিত্বে এবং মওলানা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ তৈয়ব হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফোর এইচ গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং মেসার্স রাফা কার্গো এজেন্সি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের স্বত্বাধিকারী শহিদ নুর হ্যালী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, কর্ণফুলী থানা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমতা শিপিং লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর আলম মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ বাকলিয়া থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সুরুজ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক বাঁশখালী শাখার ম্যানেজার মুহাম্মদ আবুল হাশেম মিন্টু, মেসার্স জিলানী ক্যামিক্যালসের স্বত্বাধিকারী মুহাম্মদ এমরান, স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোরশেদ নুর, চট্টগ্রাম ইছানগর বাংলা বাজারঘাট সাম্পান টেম্পু মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লোকমান দয়াল, স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের পরিচালক ও পরিবার-পরিকল্পনা পরিদর্শক, কর্ণফুলী, চট্টগ্রাম—মুহাম্মদ মোজাম্মেল হক, মেসার্স আলী এসোসিয়েটসের স্বত্বাধিকারী জনাব জসিম উদ্দিন জয়, ওসমান ওরশ বিরিয়ানীর সত্ত্বাধিকারী মো. ওসমান এবং আকাশ ওরশ বিরিয়ানীর সত্ত্বাধিকারী মুহাম্মদ আকাশ।

এসময় গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা আহবায়ক কমিটি, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যাকাত, ফিতরা ও চামড়া সংগ্রহের মাধ্যমে আনজুমান ট্রাস্টের মিসকিন ফান্ডে অবদান রাখায় সংশ্লিষ্ট ইউনিটসমূহকে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি চরলক্ষ্যা ইউনিয়নের জামেয়ার মেধাবী ও কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...