বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) একযোগে দেশের ৬৪ জেলায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) ও সরকারি হিসাব ব্যবস্থাপনা পদ্ধতি iBAS++ এর মাধ্যমে এ অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। ফলে অর্থ গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, জটিলতা ও হয়রানি কমার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে যাওয়ায় তাদের ভোগান্তি অনেকটাই কমবে।
সংশ্লিষ্টরা জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য সুবিধা সহজে পৌঁছে দিতে ডিজিটাল পদ্ধতিতে অর্থ প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। EFT ও iBAS++ ব্যবহারের ফলে অর্থ ছাড় ও বিতরণ প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে।
সরকারের এ উদ্যোগে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং তারা প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ নিরাপদ ও সহজ প্রক্রিয়ায় সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করতে পারবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...