বিজ্ঞাপন
আজ রোববার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রায়হান ইসলাম সোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রভাষক মাহাবুব হাচান বাবর, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুলটু বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদ হাচান রাজু এবং সাধারণ সম্পাদক অনুপম সরকার।
অনুষ্ঠানটি যৌথভাবে ও সফলভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার মাহতাব উদ্দিন। এতে মৎস্যজীবীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন অচিন্ত কুমার মালো ও শিল্পী মালো।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব ও আহ্বান জানান।
কর্মসূচির শেষে মুকসুদপুর উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এলাকার তিনজন সফল মৎস্য চাষির হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিবেদক- পরেশ বিশ্বাস, মুকসুদপুর, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...