বিজ্ঞাপন
আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে সদর উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়।
আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।
আলোচনা সভায় বক্তারা একটি সফল মৎস্য চাষ প্রকল্পের জন্য সঠিক পুকুর প্রস্তুতি, উন্নত পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানি পরীক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে কম খরচে অধিক লাভবান হওয়ার উপায় তুলে ধরেন এবং সর্বস্তরের মানুষকে মৎস্য চাষে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য এবং স্থানীয় চাষীদের দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ অতিথিগণ সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সম্মানিত নাগরিকেরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...