বিজ্ঞাপন
রোববার (১৬ আগস্ট) কর্ণফুলী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন চন্দ্র দে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য এসএম মামুন মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো. ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং স্থানীয়ভাবে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখার পাশাপাশি মৎস্যচাষে সাধারণ মানুষকে উৎসাহিত করা হবে।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, মৎস্য খাতের আধুনিকায়ন এবং দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্যসম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধ, প্রজনন মৌসুমে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং জলাশয়ের পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে মৎস্যচাষে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষিদের মাঝে স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কর্ণফুলীতে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...