Logo Logo

পাইকগাছায় ধার না দেওয়ায় ফুফু’র বাড়িতে ৪ লাখ টাকার চুরির অভিযোগ


Splash Image

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে গেটের তালা ও ঘরের ড্রয়ারের চাবি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর ভাইপো ও ভাইপোর স্ত্রীর বিরুদ্ধে।


বিজ্ঞাপন


এ ঘটনায় প্রায় চার লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরির পর থেকে অভিযুক্ত আল-মামুন ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগী মাহফুজা খাতুন।

ভুক্তভোগী মাহফুজা খাতুনের ভাষ্য, প্রায় এক মাস আগে তাঁর ভাইপো আল-মামুন ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম তাঁর বাড়িতে বেড়াতে আসেন। মাহফুজার স্বামী প্রবাসে থাকায় তাঁদের থাকার ব্যবস্থা করে দেন তিনি। এ সময় তাঁদের মধ্যে পারিবারিক ঘনিষ্ঠতাও তৈরি হয়।

মাহফুজা জানান, ঘটনার তিন দিন আগে আল-মামুন তাঁর কাছে ১০ হাজার টাকা ধার চান। মাহফুজা তাঁকে টাকা দেওয়ার কথা বললেও নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়ার শর্ত দেন। আল-মামুন ওই সময়ের মধ্যে টাকা ফেরত দিতে পারবেন না জানালে মাহফুজা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল-মামুন তাঁকে বলেন, ‘তুই ফুফি, আমার সঙ্গে বেইমানি করেছিস।

মাহফুজার অভিযোগ, ঘটনার দিন তিনি তাঁর ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে যান। এ সুযোগে আল-মামুন ও মরিয়ম বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লাখ টাকা, একটি ল্যাপটপ, স্বর্ণের দুটি রুলি, দুই জোড়া কানের দুল ও তিনটি আংটি নিয়ে তাঁরা চলে যান।

চুরির পর আল-মামুন মেসেঞ্জারে তাঁর ফুফি মাহফুজাকে একটি বার্তা পাঠান বলেও অভিযোগ করেছেন তিনি। সেখানে বেইমানি করার পরিণতি হিসেবে ক্ষতি করার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান মাহফুজা।

মাহফুজা আরো খাতুন বলেন, বিপদের সময় আমি তাদের আশ্রয় দিয়েছিলাম। বিশ্বাস করে বাড়িতে থাকতে দিয়েছিলাম। অথচ সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাড়িতে চুরি করা হয়েছে। সব মিলিয়ে প্রায় চার লাখ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে।

অভিযুক্ত আল-মামুনের বাড়ি কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কাঠচর বেদকাশী এলাকায় বলে জানা গেছে। তিনি ওই এলাকার জামাল শেখের ছেলে। তাঁর স্ত্রী মরিয়ম বেগমের বাবার বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয়দের জানানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...