Logo Logo

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


Splash Image

বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী। সংগৃহীত ছবি

বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে বিমানবাহিনী সদর দফতরে এ পর্ষদের উদ্বোধন করেন তিনি।


বিজ্ঞাপন


পদোন্নতির জন্য কর্মকর্তাদের নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ কিংবা রাজনৈতিক মতাদর্শকে বিবেচনায় না নিয়ে যোগ্যতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে নৌ ও বিমানবাহিনী।

দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ত্যাগ ও অবদানের জন্য নৌ ও বিমানবাহিনী প্রধানসহ সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলেন।

এর আগে বিমানবাহিনী সদর দফতরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

পর্ষদের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...