বিজ্ঞাপন
নবগঠিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা হলেন—এ এম রিয়াজ কামাল হিরণ, দেব প্রিয় বড়ুয়া, মোহাম্মদ মোজাম্মেল, মো. আমির খান রানা এবং ফরহাদ হোসেন সাঈদ।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২০ সালে আর্তমানবতার সেবায় আত্মপ্রকাশের পর থেকেই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে বিগত ৬ বছরে সংগঠনটি মুমূর্ষু, থ্যালাসেমিয়া আক্রান্ত ও জরুরি অস্ত্রোপচারের অসহায় রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রায় সাড়ে ৭ হাজার (৭,৫০০) ব্যাগ নিরাপদ রক্ত সরবরাহ করে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু রক্তদান কর্মসূচিতেই সীমাবদ্ধ না থেকে প্রাকৃতিক দুর্যোগ, শীতার্তদের বস্ত্র বিতরণ ও বিভিন্ন সামাজিক সংকটকালীন মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এই সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা।
বর্তমান সময়ে রক্তের অভাবে যখন অনেক রোগী সংকটাপন্ন অবস্থায় পড়েন, তখন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগিয়ে নিরবচ্ছিন্নভাবে রক্তের জোগান নিশ্চিত করে আসছে সংগঠনটি। স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই এই দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।
সংগঠনের সাধারণ সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, নবগঠিত দূরদর্শী ও অভিজ্ঞ এই স্থায়ী কমিটির বলিষ্ঠ নেতৃত্বে ক্লাবের রক্তদান কার্যক্রমসহ সামগ্রিক মানবিক উদ্যোগ আরও বেগবান হবে। নতুন কমিটির সমন্বিত পরিকল্পনা ও মেধা-শ্রমের বিনিময়ে সংগঠনটি মানবিক সেবায় এক নতুন মাইলফলক স্পর্শ করবে।
"রক্তদানে নাহি ভয়, নতুন সম্পর্ক সৃষ্টি হয়"—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটির ভবিষ্যৎ সফল পথচলায় চট্টগ্রামের সর্বস্তরের জনগণ, রক্তদাতা, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...