বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৮৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে কেবল আগস্ট মাসেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩১ জন। এর আগে জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর সারা দেশে মোট হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৬২ জন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৭৫৮ জন রোগী।
বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২১৫ জন, বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০৭ জন, ময়মনসিংহে ৭১ জন এবং রাজশাহী বিভাগে ৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...