Logo Logo

প্যারেড মাঠে চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের মাসিক মিটআপ ও সচেতনতা কর্মসূচি সম্পন্ন


Splash Image

"রক্তদানে নাহি ভয়, নতুন সম্পর্ক সৃষ্টি হয়"—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠে সম্পন্ন হলো স্বেচ্ছাসেবী সংগঠন 'চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব'-এর নিয়মিত মাসিক মিটআপ ও রক্তদান সচেতনতা কর্মসূচি।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (২৮ আগস্ট) অত্যন্ত সফল, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ উপস্থিত সকলের উদ্দেশ্যে সংগঠন প্রতিষ্ঠার অনুপ্রেরণাদায়ী প্রেক্ষাপট তুলে ধরেন। সেই সাথে চট্টগ্রামে রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এবারের মাসিক মিটআপের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে রক্তদানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সাথে সংগঠনের পরিধি বাড়াতে নতুন সদস্য সংগ্রহ ও ফরম পূরণের কার্যক্রমও সফলভাবে সম্পন্ন হয়।

মানবতার এই মহতী কার্যক্রমে সংগঠনের দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা সম্পাদক মোঃ আমির খান রানা, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন সাঈদ, মডারেটর মোহাম্মদ মারুফ, ইমতিয়াজুল হক চাহিন এবং অনিক দেব নাথ।

এছাড়াও মাঠপর্যায়ে রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখেন সংগঠনের সুপার অ্যাক্টিভ স্বেচ্ছাসেবক জান্নাতুল ফেরদৌস জিনুক, রুপক বড়ুয়া ও তারেকুল ইসলাম।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, রক্তদানে সামাজিক সচেতনতা বাড়াতে এবং মুমূর্ষু রোগীর পাশে আলোর দিশারী হয়ে দাঁড়াতে চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের এই মানবিক পথচলা আগামীতেও অবিরাম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...