বিজ্ঞাপন
আজ শনিবার (২৯ আগস্ট) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় ছাত্রদল আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য এস এম জিলানী তাঁর বক্তব্যে আরও বলেন, আজ যেসব মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে, তারাই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, সংসদ সদস্য ও মন্ত্রী হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করবে। এই তরুণ সমাজই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তাই নিজের সর্বস্ব দিয়ে এসব মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এ মহিউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার এবং শিক্ষক ইদ্রিসুর রহমান।
আলোচনা সভা পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম জিলানী আনুষ্ঠানিকভাবে ৬৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...