বিজ্ঞাপন
সোমবার (৩১ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাবিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ মডেল সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্রের প্রদত্ত এই সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে সদ্যজাত শিশুদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখা এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়ক আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম। পাশাপাশি মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য বিশেষ থেরাপিউটিক ফুড এবং জীবনরক্ষাকারী টিকার গুণগত মান ও কার্যকারিতা সংরক্ষণে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপকরণও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, প্রান্তিক ও দুর্গম অঞ্চলসহ সারাদেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসব চিকিৎসাসামগ্রী পৌঁছানোর কাজ শুরু হয়েছে। মার্কিন সরকারের অর্থায়নে এফএইচআই ৩৬০ (FHI 360), ঝপাইগো (Jhpiego), জেএসআই (JSI) এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ (UNICEF)-এর মাধ্যমে পুরো প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাস্তবিক অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত এই উদ্যোগ বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্যখাতকে অধিকতর সক্ষম করে তোলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উন্নত স্বাস্থ্য প্রযুক্তির প্রসার ঘটাতে সাহায্য করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগ মার্কিন সরকারের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। সারাদেশে মানসম্মত ও সার্বজনীন চিকিৎসা সুবিধা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...