বিজ্ঞাপন
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মো. মোবারক আলীর নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আবু হানিফ অলি ও আতিকুর রহমান যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এবং মো. সিরাজুল ইসলামকে মনোনীত করা হয়েছে সহ-সদস্য সচিব হিসেবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুর রাজ্জাক, আসিফুর রহমান সজিব, মোজাহিদুল্লাহ মারুফ, মো. সুমন মিয়া, বাঞ্ছারামপুরের দুলাল মিয়া, জুয়েল মিয়া, সৈয়দ আবুল কালাম আজাদ, মো. সালাহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. ইসমাইল মিয়া, নবীনগরের দুলাল মিয়া, জিয়াউল হক, তাজবির, সোহেল রানা ও মো. মনিরুজ্জামান। নবীনগর ও বাঞ্ছারামপুরসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের যুক্ত করে কমিটিকে একটি অন্তর্ভুক্তিমূলক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা জেলায় দলিল লেখকদের সার্বিক নিরাপত্তা, কর্মক্ষেত্রের স্বচ্ছতা, সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন জটিলতা নিরসন এবং পেশাগত স্বার্থ সংরক্ষণের বিষয়ে বিশদ আলোচনা করেন। জমি ক্রয়-বিক্রয়ে সেবাগ্রহীতাদের সঠিক সেবা প্রদান নিশ্চিত করতে সমিতির ভূমিকা অপরিহার্য বলে মত দেন বক্তারা। নতুন এই আহ্বায়ক কমিটি জেলার সকল দলিল লেখকদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি দ্রুত একটি পূর্ণাঙ্গ সম্মেলনের পথ সুগম করবে বলে সংশ্লিষ্টরা গভীর প্রত্যাশা ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...