Logo Logo

জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা"


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার সকল থানা এলাকায় জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিকালে জন্মাষ্টমীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্ছিদ্রে জেলা পুলিশ গোপালগঞ্জ কর্তৃক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়ন করা হয়।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ সদরের সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ মহোদয়। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রা শুরু হয়।

সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির, গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ এর আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীমন্দির থেকে শুরু করে শহরকেন্দ্রিক হয়ে পুনরায় কালী মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের পূণার্থীরা অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ- এর কঠোর তদারকিতে পোশাকদারী পুলিশ, সাদা পোশাকের পুলিশ জন্মাষ্টমীর সার্বিক নিরাপত্তা প্রদান করেন। শোভাযাত্রার রুটগুলোতে যানজট এড়াতে প্রতিটি পয়েন্টে পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি ডিবি পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...