বিজ্ঞাপন
শনিবার(৫ সেপ্টেম্বর)সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন আল-খিদমাহ্ ডায়াগনস্টিক সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ আলী। উদ্বোধন করেন আল-খিদমাহ্ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের সভাপতি এম. সাইজুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ আলম চিশতি, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং মনোহরদী উপজেলা ওলামা দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।
সম্মেলনে আব্দুল হান্নানকে সভাপতি, ফিরোজ মিয়াকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ এমরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...