Logo Logo

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪


Splash Image

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩১৪ জন রোগী।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিন থেকে জানা গেছে, নতুন ৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, একক মাস হিসেবে আগস্টেই সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৬ দিনেই ২৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে রোগীর মৃত্যু হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরে হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯০৪ জনে পৌঁছেছে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৩১ জন। চলতি বছর এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রোগী ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে— ৫০৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...