Logo Logo

বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ী ‘বিজয় নিশান’


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী-বাঙালি নদীতে দীর্ঘ সাত দিনব্যাপী আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কল্যাণী এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। পরবর্তীতে তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী অন্যান্য দলের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী সেখানে সমবেত হন।

প্রতিযোগিতার চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বরিতলী গ্রামের নৌকা ‘বিজয় নিশান’ প্রথম স্থান অধিকার করে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেয়।

ঐতিহ্যবাহী এই আয়োজনকে কেন্দ্র করে টানা সাত দিন ধরে কল্যাণী-বাঙালি নদীর দুই পাড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সী হাজারো দর্শনার্থী নৈসর্গিক পরিবেশে নৌকার লড়াই উপভোগ করতে নদীর তীরে ভিড় জমান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামবাংলার হাজার বছরের আবহমান ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার পাশাপাশি নতুন প্রজন্মের সামনে নৌকা বাইচের এই বৈচিত্র্যময় রূপকে তুলে ধরতেই সপ্তাহব্যাপী এই আনন্দময় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...