বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা যায়, পূজার ছুটিতে কুষ্টিয়ায় নানাবাড়িতে বেড়াতে যায় রাইছা। সেখানে অবস্থানকালে জ্বরে আক্রান্ত হলে তার রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর রাইছার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাইছার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে তার শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো এলাকাজুড়ে বিরাজ করছে শোক ও বিষণ্নতার আবহ। ছোট্ট এই শিক্ষার্থীর মৃত্যুতে স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...