Logo Logo

কোটালীপাড়ায় বজ্রপাতে দুই নারী গুরুতর আহত, ৩টি গৃহপালিত পশুর মৃত্যু


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আকস্মিক বজ্রপাতে দুই নারী গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তিনটি গৃহপালিত ছাগলের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক চারটার দিকে উপজেলার পিঞ্জরী ও সাদুল্লাপুর ইউনিয়নে পৃথক এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন— কোটালীপাড়া উপজেলার পিঞ্জরী ইউনিয়নের কুরপালা গ্রামের মইয়ার আলী ফকিরের মেয়ে শাহীদা খানম (২৭) এবং সাদুল্লাপুর ইউনিয়নের পীরের বাড়ি গ্রামের কালিপদ মণ্ডলের স্ত্রী দিপালী মণ্ডল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় গৃহস্থালি কাজের প্রয়োজনে ঘর থেকে বের হলে বিকট শব্দে দুই স্থানে বজ্রপাত ঘটে। এতে শাহীদা খানম কানের দিকে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

অন্যদিকে, পীরের বাড়ি গ্রামের দিপালী মণ্ডলের শরীরের একাংশ বজ্রপাতের আগুনে ঝলসে যায়। একই সময়ে কুরপালা গ্রামের মইয়ার আলী ফকিরের তিনটি গৃহপালিত ছাগল বজ্রপাতে মারা যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা আহত দুই নারীকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত দুই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...