বিজ্ঞাপন
এরআগে শিক্ষক নিয়োগের দাবিতে দুপুর ০২টা থেকে ভিসিকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করে ওই বিভাগের শিক্ষার্থীরা। এসময় ভিসি ও প্রশাসনকে উদ্দেশ্য করে নানা ধরণের স্লোগান দেয় তারা।
শিক্ষার্থীরা জানান, আর্কিটেকচার বিভাগে যেখানে ১৬ জন শিক্ষক থাকার কথা সেখানে বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় নিয়মিত পাঠ গ্রহণ ব্যাহত হচ্ছে তাদের। এতে একদিকে একাডেমিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে নির্ধারিত সময়ে কোর্স সম্পন্ন করা নিয়েও অনিশ্চয়তা দেখা দিচ্ছে।
শিক্ষক সংকটের বিষয়টি নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ে শিক্ষক নিয়োগের আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন বলে জানান তারা।
আন্দোলন চলাকালে রাত সাড়ে ০৯টায় গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীরা তাদের শিক্ষক সংকটের যৌক্তিক দাবি উপস্থাপনের পর শিক্ষার্থীদের ১০ জন প্রতিনিধিকে নিয়ে মঙ্গলবার সকালে ঢাকায় শিক্ষামন্ত্রণালয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা প্রতিশ্রুতি মেনে আন্দোলন তুলে নেয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...