Logo Logo

নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার;

পরিবারের দাবি স্বর্ণালংকার লুটে নিয়ে হত্যা


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে পরী রানী হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রামের নিজ বাড়ির পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের তুলশী হাজরার স্ত্রী।

ওই বৃদ্ধার ছেলে মৃণাল হাজরা জানান, তার মা গত শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির সামনের রাস্তার পাশে পাটক্ষেত থেকে দুর্গন্ধ আসতে থাকে। সেই গন্ধ অনুসরন করে তিনি সেখানে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। তিনি বলেন, কান ও নাকের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা আমার মাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে সন্দেহ করছি।

গোপালগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত সিরাজুল ইসলাম বলেন, স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...