Logo Logo

গোপালগঞ্জে প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ


Splash Image

"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সদর উপজেলার বিভিন্ন জলাশয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। সোমবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়।

উপজেলার পৌর পার্কের পুকুর এবং পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন পুকুরসহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা ছাড়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য দপ্তরের কর্মীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...