Logo Logo

সরাইলে এসএসসি ব্যাচ'১০ উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা


Splash Image

সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াসহ কৃতী সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ের সাবেক এসএসসি ব্যাচ ২০১০ সালের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ০১টায় সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মো. আবু নাসের (আলিম স্যার) সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সিনিয়র গণিত শিক্ষক আক্কাস মিয়া, বাংলা শিক্ষক মিনারা খাতুন, ধর্মীয় শিক্ষক নুরুল ইসলাম, সাদিরুল ইসলাম, ইকবাল হোসাইন। এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃত শিক্ষার্থীদের হাতে ফলদ ও ঔষধি গাছের চারা, কলম ও নোটপ্যাড সম্মাননা স্মারক হিসেবে তুলে দেওয়া হয়। এ ছাড়া সকল শিক্ষক, কর্মকর্তাদের জন্য বিশেষ উপহার ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...