বিজ্ঞাপন
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এদিকে পুলিশ জানিয়েছে, সহিংস ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, কেবল তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকবে পুলিশ।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, গোপালগঞ্জ একটি শান্তির জেলা। তবে অল্পসংখ্যক কিছু লোক রয়েছে, যারা পরিস্থিতি অশান্ত করতে চায়।
এর আগে মঙ্গলবার বিকেলেই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এরপর থেকে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...