Logo Logo

বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫


Splash Image

সফিকুল ইসলাম রাসেল বরগুনা। বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচ চোরাকারবারিকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার বিষখালী নদীতে অভিযান চালায় পাথরঘাটা কোস্ট গার্ডের একটি দল। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। অভিযানে পাঁচ চোরাকারবারিকেও আটক করা হয়।

পরে জব্দ করা মালামাল, ট্রলার, কাভার্ডভ্যান ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...