Logo Logo

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় আ. লীগ নেতা নান্নু গ্রেপ্তার


Splash Image

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শহিদুজ্জামান নান্নু (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের শিমলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শহিদুজ্জামান নান্নু শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের শিমলা গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটির নম্বর ১২ এবং জিআর নম্বর ৩১৮। সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজের গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের পর শহিদুজ্জামান নান্নুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...