বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুর হক। প্রশিক্ষণে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের ম্যানেজার (গবেষণা ও উন্নয়ন) কৃষিবিদ দেবাশীষ চ্যাটার্জী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
এতে বিসিপিএ চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মো. সাইদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইবাদুল হকসহ বিসিপিএ চট্টগ্রাম চ্যাপ্টারের নেতৃবৃন্দের মধ্যে মো. আবদুল বারী, নিক্সন বড়ুয়া, রিদুওয়ানুল হক এবং সংগঠনের সদস্য ও বিভিন্ন এলাকার আদর্শ কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে কৃষকদের উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices-GAP), নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদন, কৃষিতে সঠিক পদ্ধতি অনুসরণ এবং উৎপাদন পর্যায়ে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় কৃষকরা শুধু তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ না থেকে একক ও দলীয়ভাবে বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণে অংশ নেন। এর মাধ্যমে কৃষকরা আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চার ধারণা ছড়িয়ে দেওয়া এবং নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে উৎসাহিত করাই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...