Logo Logo

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম


Splash Image

দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস মূল্য হ্রাসের এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। নতুন নির্ধারিত এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত গৃহী‌ত হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার কিনতে এখন থেকে খরচ পড়বে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) এর দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বাজারে বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন মূল্য দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

সোনার পাশাপাশি রূপার দামও কমিয়েছে বাজুস। নতুন অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...