Logo Logo

হাটহাজারী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত


Splash Image

হাটহাজারী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও উৎসবমুখর নবীন বরণ অনুষ্ঠান।


বিজ্ঞাপন


আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল এমপি।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল বলেন, শিক্ষাজীবন ভবিষ্যৎ গড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফলের পেছনে না ছুটে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে নবাগতদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং তাদের সুস্বাস্থ্য ও শিক্ষাজীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন এবং হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নবাগত শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উদ্বোধনী আয়োজনে অংশ নেন। ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ আনন্দঘন ও প্রাণবন্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...