Logo Logo

বাকেরগঞ্জ থেকে নিখোঁজ তিন শিক্ষার্থী ঢাকার কদমতলীতে উদ্ধার


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বাকেরগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দশম শ্রেণির তিন শিক্ষার্থীকে ঢাকা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিজ্ঞাপন


স্থানীয় ও নিখোঁজ ছাত্রীদের পারিবারিক সুত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর বুধবার উপজেলার দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রী হাফসা আক্তার (পিতার নাম সাইফু ইসলাম),নাদিয়া আক্তর (পিতার নাম দেলোয়ার হোসেন), সুবর্ণা আক্তার (পিতার নাম নান্টু গাজী) প্রতি দিনের মত নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্য রওয়ানা হয়ে যায়। কিন্তুু স্কুল ছুটির পরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাসায় ফিরে না আসায় ছাত্রীদের অবিভাবকগন বিভিন্ন স্থানে খোঁজ করেন। কোথায়ও তাদের সন্ধান না পেয়ে অবশেষে নিখোঁজ তিন ছাত্রীর অবিভাবকেরা বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ ছাত্রীদের দ্রুত উদ্ধার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠ নামে।

অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার কদম তলী এলাকা থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় বাকেরগঞ্জ থানা পুলিশ। পরে ঢাকা থেকে উদ্ধারকৃত ছাত্রীদেরকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মাসুম বিল্লাহ জানান, তিন শিক্ষার্থী নিখোঁজের সংবাদ পেয়ে উদ্ধার অভিযানে নামে পুলিশ। নিখোঁজ হওয়ায় এক দিনের ভিতরেই তথ্য প্রযুক্তির ব্যবহার করে বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, নিখোঁজ তিন ছাত্রীর মধ্যে একজনের চাচীর মাধ্যমে তারা ঢাকার কদমতলীতে সোনিয়া ডাইং নামে একটি ছাপাখানায় চাকরির উদ্দেশ্য যায়। উদ্ধারকৃত তিন ছাত্রীকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করে আইনগত অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...