বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যারটেক রাস্তার মাথা থেকে র্যালিটি শুরু হয়ে বিআরটিসি ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার বর্তমানে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে, যা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। তিনি উল্লেখ করেন, বিগত বছরগুলোর মতো এবারও ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র রূপ ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে নানামুখী ব্যবস্থা নিয়েছে। জেলা সদর ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু টেস্ট কিট ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা দিতে প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ ‘ডেঙ্গু কর্নার’ চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, "সীমাবদ্ধ আয়ু নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। এই সময়ে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নানা উদ্যোগ নিতে হয়। বর্তমান সংকট থেকে নিষ্কৃতি পাওয়ার মূল চাবিকাঠি হলো ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। কেবল চিকিৎসাসেবার ওপর নির্ভর করে বসে থাকলে সংকট আরও ঘনীভূত হবে। তাই এই মহামারি রুখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।"
উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মোহাম্মদ কামরুজ্জামান, ডিসির স্টাফ অফিসার মোহাম্মদ আসিফ জাহান সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আব্বাস, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দিন ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ ছাড়া কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. ফায়সাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সচিব জি এম জসিম উদ্দিন, বিএনপি নেতা মির্জা ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আহমেদ, সদস্য সচিব সেলিম খান, বিএনপি নেতা আলাউদ্দিন শিমুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউপি সচিব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সিপিপি ও স্কাউটের সদস্যবৃন্দ র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...